নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হলেন জোহরান মামদানি
প্রতিবেদক এর নাম: বিডিএস বুলবুল আহমেদ
নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে এই সম্মানজনক পদে নির্বাচিত হন।
এ জয় ঘোষণার পর আবেগঘন ভাষণে মামদানি তার মা-বাবা ও স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আজ আমি যে মানুষ হয়েছি, তা তোমাদের জন্যই। তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত।”
তিনি তার স্ত্রী রামাকে উদ্দেশ্য করে বলেন, “এ মুহূর্তে এবং জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে পাশে চাই। এটাই আমার সবচেয়ে প্রিয় সময়।”
জোহরান মামদানি শুধু নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়রই নন, তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্ম নেওয়া অভিবাসী হিসেবে এই পদে নির্বাচিত হয়েছেন। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।
মামদানি তার সাফল্যের জন্য তার স্ত্রী রামা দুয়াজিকেও বিশেষভাবে কৃতিত্ব দেন। রামার সহায়তার কথা স্বীকার করে তিনি বলেন, “রামা, তোমার সহায়তা ছাড়া আজকের এই অর্জন সম্ভব ছিল না।”
যুগান্তর পত্রিকা - ৫ নভেম্বর ২০২৫
প্রথম আলো - ৫ নভেম্বর ২০২৫
বিডি নিউজ ২৪ - ৫ নভেম্বর ২০২৫
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |