প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, জনগণ সংস্কার ও পরিবর্তন বোঝে না, এমন মন্তব্য বাস্তবসম্মত নয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তাসনিম জারা বলেন, "আমরা যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, তৃণমূলে বা উঠানে চায়ের দোকানে যাই, তখন তারা পরিবর্তন ও সংস্কারের কথা বলছে। যখন একজন মা বলেন তিনি বিচার চাইছেন, অথবা একজন বাবা বলেন, 'আমি সাত লাখ টাকা ঘুস দিয়ে ছেলের জন্য চাকরি কেন নিবো, আমি তো তাকে পড়াশোনা করিয়েছি', তখন তারা মূলত সংস্কারের এবং পরিবর্তনের কথা বলছেন।"
এছাড়া, তিনি বলেন, "মানুষ নিজের জীবনে যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে, তা তারা বুঝতে পারছে। সরকার ও ক্ষমতায় থাকা ব্যক্তিরা আমাদের সমাজে অসমতা তৈরি করেছে, যেখানে মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। গত বছর মানুষের মধ্যে এই অসমতার বিরুদ্ধে ক্ষোভ বেড়ে গিয়েছিল, এবং তারা এর বিরুদ্ধে আন্দোলন করতে মাঠে নেমেছিল। তারা নিজেদের অধিকার ও পরিবর্তনের জন্য প্রাণ দিতেও দ্বিধা করেনি।"
তাসনিম জারা আরও বলেন, "যারা ক্ষমতায় আছেন, রাজনীতিবিদরা, ব্যবসায়ীরা এবং তাদের নেটওয়ার্ক আমাদের সমাজকে অসম করে তুলেছে। আমাদের একটি অসম সমাজ তৈরি করা হয়েছে এবং এটি মানুষ বুঝতে পারছে। মানুষের মধ্যে এ বিষয়টি পরিস্কার হয়ে উঠেছে এবং এই অসমতার বিরুদ্ধে তারা গত বছর আন্দোলন করেছে।"
এনসিপির এই নেত্রী তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "গত এক বা দেড় বছর ধরে আমরা দেখছি তরুণদের ছোট করে দেখার একটা প্রবণতা রয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের জনসংখ্যার ৫৭ শতাংশ ২৫ বছরের নিচে। এই বিশাল জনগণের শক্তিকে যদি আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত করতে না পারি, তা হলে সেটি আমাদের ব্যর্থতা হবে।"
তিনি আরও বলেন, "এখন তরুণরা রাজনীতিতে সক্রিয় হতে চাচ্ছে, তারা দেশের জন্য কিছু করার চিন্তা করছে, তারা দেশের উন্নতিতে অবদান রাখতে চায়। তাই রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে তরুণদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা, যাতে তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে।"
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |