যুক্তরাষ্ট্রের ডিমের বাজারে ভয়াবহ সংকট দেখা দিয়েছে, যার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব। ক্যালিফোর্নিয়াতে প্রতি ডজন ডিমের দাম ৯ ডলার পর্যন্ত পৌঁছেছে, যা অন্যান্য অঞ্চলে প্রায় ৫ ডলার। এই পরিস্থিতির কারণে বাজারে ডিমের সরবরাহ সংকুচিত হয়ে পড়েছে, এবং বিশ্লেষকরা বলছেন, এটি দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
ডিমের দাম বৃদ্ধির কারণে বিশেষভাবে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত আমেরিকান নাগরিকরা। বেশিরভাগ দোকানে এক ডজনের বেশি ডিম কেনা যাচ্ছে না। এর কারণ হিসেবে বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাবকে দায়ী করা হচ্ছে, যা গত এপ্রিল থেকে বর্তমানে কমপক্ষে ৭০ জনের শরীরে শনাক্ত হয়েছে। এইচ ফাইভ এন ওয়ান (H5N1) ভাইরাসটি বিশেষভাবে মুরগির খামারে কাজ করা ব্যক্তিদের আক্রান্ত করেছে। কৃষি মন্ত্রনালয়ের তথ্য অনুযায়ী, ভাইরাসের কারণে গত তিন মাসে ২ কোটিরও বেশি মুরগি নিধন করা হয়েছে, যা সরবরাহে তীব্র ঘাটতি সৃষ্টি করেছে।
এ পরিস্থিতি মার্কিন মূল্যস্ফীতিতে প্রভাব ফেলছে এবং বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করছেন যে, ডিমের বাজারের অস্থিতিশীলতা চলমান থাকতে পারে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |