নৌবাহিনী প্রধানের সাথে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
বাংলাদেশ সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ)-এর প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নৌবাহিনী সদরদফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়সহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনীর সম্পর্ক আরও মজবুত করতে পারস্পরিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়। বৈঠকে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও মালদ্বীপ হাইকমিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এর আগে মেজর জেনারেল ইব্রাহিম হিলমি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন।
মালদ্বীপের প্রতিরক্ষা প্রধান ইতিমধ্যে সেনাপ্রধান ও বিমানবাহিনী প্রধানের সাথেও সাক্ষাৎ করেছেন। সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ নেভাল একাডেমি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি পরিদর্শন করবেন।
তিন দিনের এ সফর শেষে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধিদল আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে।
নৌবাহিনী সদর দফতরের প্রেস বিজ্ঞপ্তি
মালদ্বীপ হাইকমিশন, ঢাকা
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দফতরিক তথ্য
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |