প্রতিবেদনকারীর নাম: বিডিএস বুলবুল আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনের কৃতিত্ব জনগণের, বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, “একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেকদল ‘চব্বিশ’ দিয়ে আখের গোছাতে চায়।”
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।
আমির খসরু বলেন, “বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি বরং দাবি আদায় পূরণে ব্যস্ত থেকেছে, সেসব দেশে গৃহযুদ্ধ লেগে আছে।”
তার মতে, বাংলাদেশকে সেই পরিস্থিতি এড়াতে হবে। আন্দোলনের কৃতিত্ব নিয়ে দ্বন্দ্ব হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
তিনি আরও বলেন, “এই পরিবর্তন ধারণ করতে না পারলে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ভবিষ্যৎ ভালো হবে না। জনগণই এই পরিবর্তনের নায়ক।”
জুলাই অভ্যুত্থান বিষয়ক সেমিনার, ঢাকা
বিএনপি স্থায়ী কমিটির নেতাদের বক্তব্য
গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |