ঢাকা, ২০ জুলাই | নিজস্ব প্রতিনিধি
রাজধানীর একটি হাসপাতালে ভর্তি থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাতে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তিনি যান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়েন জামায়াত আমির। প্রথমবার উঠে দাঁড়িয়ে আবার বক্তব্য শুরু করলেও দ্বিতীয়বার তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতাল নেওয়া হয়।
জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, তার ব্লাড প্রেসার ও সুগার নিয়ন্ত্রণে আছে। তবে চিকিৎসার স্বার্থে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
সকাল ৯টা ৪০ মিনিটে সাইমুম শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়।
দুপুরে ডা. শফিকুর রহমান উদ্যানে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান ও অভ্যর্থনায় তাকে বরণ করে নেন। তিনি হাসিমুখে হাত নেড়ে সাড়া দেন।
বিকাল সাড়ে ৫টায় বক্তৃতা শুরু করার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। এরপরও তিনি মঞ্চে বসেই সমাপনী বক্তব্য সম্পন্ন করেন, যা নেতাকর্মীদের মাঝে ভীষণ আবেগঘন মুহূর্ত তৈরি করে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |