গোপালগঞ্জ, ২০ জুলাই | বিশেষ প্রতিনিধি
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ-পরবর্তী ঘটনার জেরে চলছে যৌথবাহিনীর টানা অভিযান।
ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে একের পর এক বাড়িতে তল্লাশি, চেকপোস্ট বসানো, আর আচমকা গ্রেফতার অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো জেলায়।
হরিদাসপুর গ্রামের রেহানা বেগম জানান:
"আমার স্বামী দুদিন আগে ঢাকা থেকে ফিরেছেন। গ্রেফতারের ভয়েই তাঁকে বাইরে যেতে দেইনি। আমিই বাজার করতে এসেছি। যদি ধরা পড়ে, চাকরিটাও যাবে, পরিবার পথে বসবে।"
ওষুধ কোম্পানির প্রতিনিধি শহিদুল ইসলাম বলেন:
"আমার ছেলে খুলনা মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটের ছাত্র। কয়েকদিন হলো বাড়ি এসেছে। আজই তাকে খুলনায় নানা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন অন্তত গ্রেফতার আতঙ্কে নেই।"
সাব-রেজিস্ট্রি অফিসের ভেন্ডার মো. জাহাঙ্গীর বলেন:
"আমার ছেলে কলেজে পড়ে। রাতে তাকে ঘরে ঘুমাতে দেই না। গ্রেফতারের আতঙ্কে পুরো পরিবার অস্বস্তিতে আছি।"
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন নিরীহ কেউ হয়রানির শিকার না হন।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সভাপতি ড. রাজিউর রহমান বলেন:
"এনসিপি সমাবেশকে কেন্দ্র করে এ পর্যন্ত ৪টি মামলা হয়েছে। সহস্রাধিক অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এভাবে চলতে থাকলে ঘরে ঘরে মামলার আসামি খুঁজে পাওয়া যাবে।"
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |