রাজনীতি ডেস্ক |
দেশের রাজনৈতিক অস্থিরতার সময়েও অনেকেই শুধু ‘ভাঙার কাজেই’ ব্যস্ত, কিন্তু ‘গড়ার কাজে’ কাউকে পাওয়া যাচ্ছে না—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্তর্বর্তী উপদেষ্টা মাহফুজ আলম।
শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন,
“পুরোনো বন্দোবস্ত মচকে গেছে। এখন আর এটাকে ভাঙা যাবে না বরং ভাঙতে গেলে আরও বেঁকে যাবে, বেঁকে যাচ্ছে।”
তিনি আরও লেখেন, “আবার সময় আসবে যখন, তখন ভাঙা যাবে। কিন্তু, এক্ষণে গড়ার কাজে আমাদের মনোনিবেশ করা উচিত।”
মাহফুজ আলম স্পষ্ট করেন, দেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘পুরোনো ফ্যাসিবাদী বন্দোবস্ত’ মচকে পড়লেও তা ভাঙার পরিবর্তে এখন দায়িত্বশীলভাবে নতুন প্রতিষ্ঠান গঠনের দিকে নজর দেওয়া দরকার।
তিনি বলেন,
“গণঅভ্যুত্থানের পর আমাদের অপ্রস্তুতি ছিল, বিহ্বলতা আর অনভিজ্ঞতা মিলে আমরা ফ্যাসিবাদী বন্দোবস্তের পূর্ণাঙ্গ বিলোপ ঘটাতে পারিনি।”
তবে এখনো গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলা গেলে, তিনি আশাবাদ ব্যক্ত করেন, “আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণাঙ্গ বিলোপের পথে হাঁটতে পারব।”
মাহফুজ আলম তাঁর পোস্টে সন্ত্রাস ও মানবাধিকার ইস্যুতে ভারসাম্যপূর্ণ অবস্থানের আহ্বান জানান। তিনি বলেন,
“সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারে সহযোগিতা করুন। কিন্তু, নাগরিক হিসাবে সবাই মানবাধিকারের পক্ষে থাকুন।”
তিনি আরও সতর্ক করেন, “কোনো এলাকাকে ‘ঘেটো’ (Ghetto) বানানোর চেষ্টা করবেন না।”
গোপালগঞ্জের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন,
“গোপালগঞ্জের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিম্নবর্গের হিন্দু। তারা লীগের আমলে নিপীড়িত ও বঞ্চিত হয়েছেন। আমাদের উচিত, বাংলাদেশজুড়ে লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে মৈত্রী করা।”
এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা “নতুন রাজনৈতিক ঐক্য গঠনের একটি কৌশলগত বার্তা” হিসেবেও দেখছেন।
আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে মাহফুজ বলেন,
“হাসিনার পরাজয় রাজনৈতিক না কেবল, নৈতিক ও বটে। নৈতিক পরাজয়ের পর তার রাজনৈতিক পরাজয় ঘটেছিল।”
তবে তিনি সতর্ক করেন, “ফলে, আমরা হাসিনার বিরুদ্ধে গিয়ে নৈতিক উচ্চতা হারাতে পারি না।”
“গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমরা মানবিক মর্যাদা, বৈষম্যহীনতা আর সুবিচারের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করা আমাদের কর্তব্য।”
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |