চীনা কোম্পানি ডিপসিক এর তৈরি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) চালিত চ্যাটবট যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যে অ্যাপল স্টোরের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপ হয়ে উঠেছে। এই অ্যাপের হঠাৎ জনপ্রিয় হয়ে ওঠা এবং মার্কিন এআই কোম্পানিগুলোর সাথে খরচের পার্থক্য প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তন এনেছে।
সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্ক আন্দ্রিসেন ডিপসিককে এআই দুনিয়ার 'অন্যতম যুগান্তকারী আবিষ্কার' হিসেবে চিহ্নিত করছেন। ডিপসিক এর মূল প্রতিষ্ঠানটি বলছে, তাদের নতুন এআই মডেলটি যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যাটজিপিটির সমকক্ষ এবং বাজারের শীর্ষ এই মডেলটি তৈরিতে খরচ হয়েছে চ্যাটজিপিটির তুলনায় অনেক কম।
এআই অ্যাপ তৈরির গবেষণা দল জানিয়েছে, এই অ্যাপটি তৈরি করতে তাদের খরচ হয়েছে মাত্র ৬০ লাখ ডলার, যা যুক্তরাষ্ট্র ভিত্তিক এআই কোম্পানিগুলোর খরচের তুলনায় অনেক কম। মার্কিন এআই কোম্পানিগুলো এসব প্রযুক্তি তৈরিতে শতকোটি ডলার খরচ করে থাকে।
ডিপসিক একটি চীনা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি যা ২০২৩ সালের জুলাইয়ে দক্ষিণ-পূর্ব চীনের হাংঝু শহরে প্রতিষ্ঠিত হয়। তাদের এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ১০ই জানুয়ারি এই বছর। এর পর থেকে অ্যাপটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে এবং মার্কিন বাজারে চমকপ্রদ সাফল্য পেয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |