| বঙ্গাব্দ

চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া, বিএনপি নেতাকর্মীদের ঢল রাজধানীজুড়ে

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 06-05-2025 ইং
  • 4652941 বার পঠিত
চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া, বিএনপি নেতাকর্মীদের ঢল রাজধানীজুড়ে
ছবির ক্যাপশন: চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া, বিএনপি নেতাকর্মীদের ঢল রাজধানীজুড়ে

চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া, বিএনপি নেতাকর্মীদের ঢল রাজধানীর রাস্তায়

ঢাকা প্রতিনিধি:
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এ উপলক্ষে সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা জুড়ে বিএনপি নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্ধারিত সময়ের অনেক আগেই নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার দুই পাশে জড়ো হন। বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত রাস্তার দুই পাশে স্লোগানে মুখর থাকে পুরো পথ।

বিএনপির পক্ষ থেকে প্রতিটি অঙ্গসংগঠনকে নির্দিষ্ট এলাকায় অবস্থানের নির্দেশনা দেওয়া হয়। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ অন্যান্য সহযোগী সংগঠনসমূহ নির্ধারিত পয়েন্টে অবস্থান নেয়। নেতাকর্মীদের সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করতে দলীয়ভাবে সমন্বয় করা হয়।

বিমানবন্দর ও গুলশান এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ট্রাফিক নিয়ন্ত্রণে রয়েছে ট্রাফিক পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পেরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠান। একই ফ্লাইটে করে আজ তিনি দেশে ফিরছেন।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency