| বঙ্গাব্দ

গত ৫ দিনে ২০ হাজার হজযাত্রী ঢাকা ছেড়েছেন, বাকি ভিসা ১৩ হাজারের

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 03-05-2025 ইং
  • 6098222 বার পঠিত
গত ৫ দিনে ২০ হাজার হজযাত্রী ঢাকা ছেড়েছেন, বাকি ভিসা ১৩ হাজারের
ছবির ক্যাপশন: গত ৫ দিনে ২০ হাজার হজযাত্রী ঢাকা ছেড়েছেন, বাকি ভিসা ১৩ হাজারের

গত ৫ দিনে ২০ হাজার হজযাত্রী ঢাকা ছেড়েছেন, ভিসা বাকি ১৩ হাজারের

চলতি বছরের হজ কার্যক্রমে গত পাঁচ দিনে ৪৯টি ফ্লাইটে মোট ২০ হাজার ৫৫ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ শনিবার (৩ মে) আরও ৬টি ফ্লাইটে ২ হাজার ৫৩৬ জন মক্কায় যাবেন।

শনিবার সকালে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন।

ভিসা বাকি ১৩ হাজারের বেশি হজযাত্রীর

ব্রিফিংয়ে লোকমান হোসেন জানান, এখনও ১৩ হাজার ৫৩৫ জন হজযাত্রী ভিসা পাননি। তবে তিনি আশ্বাস দিয়ে বলেন,
“সবারই ভিসা হয়ে যাবে। কেউই হজ থেকে বাদ পড়বেন না।”

তিনি আরও বলেন, “যাদের ভিসা আটকে ছিল, গত ২৪ ঘণ্টায় তাদের মধ্যে ১৪ জনের ভিসা সম্পন্ন হয়েছে। আর যাদের যাত্রা কিছু কারণে আটকে আছে, তারা অতিরিক্ত কোনো ফি ছাড়াই হজে যেতে পারবেন।”

বিমানের টিকিট ও ক্যাম্প ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ

তবে হজযাত্রীদের অনেকেই বিমানের টিকিট পাওয়ার দেরি এবং হজ ক্যাম্পে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। হজ ব্যবস্থাপনার এই ধরণের ত্রুটি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency