গণ-অভ্যুত্থানে মুজিববাদ ও আওয়ামী লীগকে অস্বীকার করেছে জনগণ: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, গণ-অভ্যুত্থানে জনগণ মুজিববাদ এবং আওয়ামী লীগকে অস্বীকার করেছে। তার ভাষায়, "জনরোষে ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, আর এখন আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করতে পারবে কি না, এমন আলোচনা উত্থাপিত হতে পারে।"
শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে ‘আমার বাংলাদেশ’ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, "৫ আগস্ট জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। জনগণ তাদের অবস্থান জানাতে পারে দুইটি উপায়ে—একটি ভোটের মাধ্যমে, অন্যটি রাজপথে গণ-অভ্যুত্থানের মাধ্যমে।"
তিনি বলেন, আওয়ামী লীগ এখন তার রাজনৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছে, এবং তাদের আইনি বন্দোবস্তের পথ বের করতে হবে। "অতিদ্রুত তাদের বিচার হওয়া উচিত, এবং বিচার চলাকালীন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করতে হবে," বলেন তিনি।
দলটির আহ্বায়ক আরও বলেন, "একটি মৌলিক সংস্কারের জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যার মাধ্যমে শাসনব্যবস্থা ও ক্ষমতা হস্তান্তর হতে পারে। মৌলিক সংস্কার না হলে মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না।"
এ সময় উপস্থিত নেতারা বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা এবং জনগণের অধিকার নিয়ে আলোচনা করেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |