| বঙ্গাব্দ

১৯৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 28-11-2026 ইং
  • 11258 বার পঠিত
১৯৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়
ছবির ক্যাপশন: ১৯৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা,

মুক্তিযুদ্ধে ভারতের উদ্দেশ্য পাকিস্তানকে দুর্বল করা: স্পিকার

প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের মূল উদ্দেশ্য বাঙালি জনগণকে সমর্থন করা ছিল না, বরং পাকিস্তানকে দুর্বল করাই ছিল তাদের প্রধান লক্ষ্য—এমন মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পার্লামেন্ট হাউস পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশকে একটি প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করা হয়েছিল এবং বাইরের প্রভাবে দেশের মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে সরাসরি কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা একটি ‘মুসলিমবিরোধী দেশে’ আশ্রয় নিয়েছেন। ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়, তবে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হাফিজ উদ্দিন আহমেদের মতে, শেখ হাসিনা কেবল তার দলের সমর্থকদের আশ্বস্ত করার জন্যই দেশে ফেরার কথা বলছেন। তিনি দাবি করেন, আগামী এক দশক শেখ হাসিনা বাংলাদেশের বাইরেই থাকবেন। এ সময় তিনি আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী সংগঠনে’ পরিণত হয়েছে বলে আখ্যায়িত করেন এবং দলটিকে নিষিদ্ধ করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান।

ইসলামাবাদে দেওয়া ওই বক্তব্যে স্পিকার জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী কাশ্মীর সংকটের সমাধানের আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির নির্বাচনে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়ায় ইসলামাবাদকে ধন্যবাদ জানান তিনি।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency