| বঙ্গাব্দ

বাংলাদেশি পণ্যে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 5770 বার পঠিত
বাংলাদেশি পণ্যে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?
ছবির ক্যাপশন: বাংলাদেশি পণ্যে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ

বাংলাদেশ, চীন, ভারতসহ ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মধ্যে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এ প্রস্তাব দেয়।

প্রস্তাব অনুযায়ী, চীনের পণ্যের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে ভিয়েতনামের পণ্যে। অন্যদিকে, বাকি ১২টি দেশ ও অঞ্চলের পণ্যে ১৮ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

নতুন শুল্ক কার্যকর হলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে আরোপ করা শুল্কের সঙ্গে এই অতিরিক্ত শুল্ক যুক্ত হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও বিবিসি এ তথ্য জানিয়েছে।

বর্তমানে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। গত জুলাই মাসে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে বাংলাদেশি পণ্যের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। ফলে বর্তমানে মোট শুল্কের হার দাঁড়িয়েছে ২৫ শতাংশ। নতুন প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে এর সঙ্গে অতিরিক্ত শুল্ক যুক্ত হবে।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ হিসেবে নতুন করে এই শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর এ প্রস্তাব দেশটির বড় বাণিজ্যিক অংশীদারদের ওপর প্রভাব ফেলতে পারে।

গত মার্চে হোয়াইট হাউস বিভিন্ন দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড ও নীতিমালা নিয়ে তদন্ত শুরু করে। সেই তদন্তের ধারাবাহিকতায় নতুন শুল্ক আরোপের প্রস্তাব সামনে এসেছে।

এর আগে ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করে আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। তবে নতুন প্রস্তাবে কয়েকটি দেশের ক্ষেত্রে শুল্কের হার তুলনামূলক কম রাখার কথা বলা হয়েছে। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি দেশের সঙ্গে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণে সমঝোতা করেছেন।

নতুন শুল্ক প্রস্তাবের আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলো হলো—বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপান।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency