বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ে সিরিজে নিজেদের প্রস্তুতি নিতে সিলেটে তৃতীয় দিনের মতো অনুশীলন করছে। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আগে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় অনুশীলন শুরুর কথা ছিলো, কিন্তু অজানা কারণে বাংলাদেশ দল তাদের অনুশীলন সেশন শুরু করে সকাল সাড়ে ৮টায়। ফিল সিমন্স এবং তার সহকারীরা আগেভাগে শুরু করেন কাজ।
অনুশীলন শুরু হওয়ার আগে, মুশফিকুর রহিমের নেতৃত্বে বাংলাদেশ দলের ক্রিকেটাররা মোনাজাত করে দিনের কার্যক্রম শুরু করেন। এরপর নিয়মিত প্রক্রিয়ায় চলে ওয়ার্ম আপ সেশন।
এদিন, যখন গণমাধ্যম কর্মীরা মাঠে উপস্থিত হন, তখন জানানো হয় যে, ক্রিকেটারদের চাওয়াতে অনুশীলন সেশনটি ক্লোজ ডোর হবে। অর্থাৎ, সাংবাদিকরা সরাসরি অনুশীলন সেশনটি দেখতে পারবেন না।
২০ এপ্রিল রোববার, সিলেটে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। সেই ম্যাচের জন্য প্রস্তুতি নিতে এখনই মাঠে নেমেছে টাইগাররা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |