বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় রাজধানীর সদরঘাট এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও রেইনকোট বিতরণ করা হয়েছে।
শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার উদ্যোগে শুক্রবার (২০ নভেম্বর) বাদ আসর সদরঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও রেইনকোট বিতরণ করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. দেলোয়ার হোসেন।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে ছিন্নমূল পথশিশু, অসহায় শ্রমিক ও রিকশাচালকদের হাতে রেইনকোট তুলে দেন নেতাকর্মীরা।
এমন উদ্যোগের বিষয়ে সুমন ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। তার সেই ভাবনার বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, গত তিন দিন ধরে দেশব্যাপী টানা বৃষ্টি হচ্ছে। কিন্তু প্রচণ্ড বৃষ্টির মধ্যেও শ্রমজীবী মানুষকে জীবিকার তাগিদে বাইরে থাকতে হচ্ছে। রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও হকারদের বৈরী আবহাওয়ার মধ্যেও কাজ করতে হয়।
তিনি আরও বলেন, বৃষ্টির মধ্যে ভিজে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকায় রেইনকোটের মতো প্রয়োজনীয় সামগ্রী দেওয়া আনুষ্ঠানিক বা অপ্রয়োজনীয় উপহারের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত। বৈরী আবহাওয়ার মধ্যেও শ্রমজীবী মানুষ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একটি রেইনকোট হয়তো ছোট উদ্যোগ, তবে এর মাধ্যমে তাদের পরিশ্রমের প্রতি সম্মান জানানো হচ্ছে। একই সঙ্গে মানুষের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতিও প্রকাশ পাচ্ছে।
এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা মুফতিজুল কবির কিরণ বলেন, দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগা, জ্বর, নিউমোনিয়া ও চর্মরোগের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। রেইনকোট শরীর ও পোশাক শুকনো রাখতে সাহায্য করে, ফলে শ্রমজীবী মানুষের অসুস্থ হওয়ার ঝুঁকি কমে।
তিনি বলেন, অসুস্থ হলে দিনমজুর ও চালকদের আয় বন্ধ হয়ে যায়। সুস্থ ও সুরক্ষিত থাকলে তারা নিয়মিত কাজ চালিয়ে যেতে পারেন, যা তাদের পরিবারের দৈনন্দিন আয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।
মুফতিজুল কবির কিরণ আরও বলেন, স্বল্প আয়ের মানুষের পক্ষে অনেক সময় আলাদাভাবে রেইনকোট কেনা কঠিন। বিনামূল্যে রেইনকোট পেলে তারা নিজেদের সঞ্চয় ও দৈনন্দিন খরচের অর্থ অন্য প্রয়োজনীয় কাজে ব্যয় করতে পারবেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |