জামালপুর শহরের দাপুনিয়ায় এলাকার একটি ধানক্ষেতের কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে, স্থানীয় এক নারী হাঁস খুঁজতে গিয়ে মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে ধানক্ষেতে জলাবদ্ধতা তৈরি হয়েছিল। এতে জমে থাকা পানিতে কচুরিপানার নিচে উলঙ্গ অবস্থায় মরদেহটি উল্টে ছিল। তীব্র গন্ধ ছড়িয়ে পড়ছিল চারপাশে। মরদেহে পচন ধরেছে এবং ধারণা করা হচ্ছে, অন্তত ৫ থেকে ৭ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।
জামালপুর সদর থানার (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, ‘লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |