শরিফ ওসমান হাদির নামে ছড়ানো ছবিগুলো ভুয়া: ফ্যাক্টচেক রিপোর্ট
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সঙ্গে এক নারীর অন্তরঙ্গ দৃশ্য দাবি করে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হলেও তা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।
অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত ছবিগুলোতে যে পুরুষকে শরিফ ওসমান হাদি বলে দাবি করা হচ্ছে, তিনি আসলে মার্কিন নাগরিক অ্যান্টোনি। ছবিগুলো এসেছে ইন্টারনেটে ছড়িয়ে পড়া অ্যান্টোনি ও তার স্ত্রী এনার ব্যক্তিগত ভিডিও থেকে।
ফ্যাক্টচেক অনুসন্ধানে পাওয়া গেছে, ছবিগুলো নেওয়া হয়েছে antxana নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
ওই অ্যাকাউন্টটি অ্যান্টোনি ও এনা নামের এক মার্কিন যুগলের, যাদের দুটি সন্তান রয়েছে।
তারা পারিবারিক ভিডিও ও দৈনন্দিন জীবনের মুহূর্ত ইনস্টাগ্রামে নিয়মিত শেয়ার করে থাকেন।
২৩ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখা গেছে, হাদির নামে প্রচারিত ছবিগুলো আসলে সেই ভিডিওর স্ক্রিনশট।
অতএব, হাদির সঙ্গে এক নারীর অন্তরঙ্গ দৃশ্য দাবি করে ছড়ানো ছবিগুলো বাস্তবে বিদেশি এক যুগলের ভিডিওর ভুয়া ব্যবহার। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রচারণা।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করার প্রবণতা বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের তথ্যযুদ্ধ গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
রিউমার স্ক্যানার ফ্যাক্টচেক রিপোর্ট, সেপ্টেম্বর ২০২৫
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @antxana, ভিডিও প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫
অনলাইন যাচাই বিশ্লেষণ (ইমেজ ম্যাচিং টুলস)
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |