চালের বাজারে আগাম প্রস্তুতি: বন্যা মোকাবেলায় আমদানি সিদ্ধান্ত নিল সরকার
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫ | সূত্র: বাংলাদেশ প্রতিদিন
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
বাংলাদেশে চলমান বন্যার কারণে আমন ধানের উৎপাদনে সম্ভাব্য ক্ষতি বিবেচনায় সরকার চাল আমদানির আগাম প্রস্তুতি নিয়েছে। চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত ‘নিরাপদ খাদ্য মজুত’ নিশ্চিত করতে সরকার চার লাখ টন চাল সরকারিভাবে আমদানির সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির অনুমতি দেবে বাণিজ্য মন্ত্রণালয়।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন,
“আমরা নিরাপদ খাদ্য মজুত বলতে বুঝি — সাড়ে ১৩ লাখ টন চাল-গম মজুত। বন্যার কারণে আমনের বীজতলা নিয়ে কিছুটা ঝুঁকি থাকায় আমরা আগেভাগে ব্যবস্থা নিচ্ছি।”
তিনি আরো বলেন, গত বছর বেসরকারি খাতে ১৫-১৬ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হলেও ৫ লাখ টনেরও কম চাল এসেছিল।
আউশ ধান কিছুটা আছে
আমনের বীজতলা তৈরি চলছে
বর্তমান বৃষ্টিতে সরাসরি ক্ষতির আশঙ্কা কম
বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল ৩.৫ লাখ টন, যেখানে সংগ্রহ হয়েছে প্রায় ৯ লাখ টন চাল
আগস্টের মাঝামাঝি চাল সংগ্রহ শেষ হবে বলে আশা
সরকার শুধু নীতিগত নিয়ন্ত্রক হিসেবে নয়, বাজারের সক্রিয় ক্রেতা হিসেবেও কাজ করছে। আন্তর্জাতিক বাজারে চালের দাম কমায় সরকার এখান থেকেও চাল সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে।
“আমরা চাই বাজারে দাম ওঠানামা না করুক। সব পণ্যের দাম একসঙ্গে কমবে না, তেমনি একসঙ্গে বাড়াও কাম্য নয়”— অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
আগস্ট থেকেই ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ চালু হবে:
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |