চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য দ্বন্দ্ব আরও তীব্র হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন। এর আগে, ফেব্রুয়ারি মাসের শুরুতে চীন থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফক্স নিউজ-এ দেয়া এক সাক্ষাৎকারে শুল্ক আরোপের পেছনের কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, চীন ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ ঘটাচ্ছে, যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে। ফেন্টানিলের প্রবেশ এবং মাদক পাচার ইস্যুগুলো মাথায় রেখে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।
এই পদক্ষেপের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ওয়াশিংটন ফেন্টানিল ইস্যু ব্যবহার করে শুল্ক চাপ এবং ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, যা দুই দেশের মধ্যে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত সংলাপ ও সহযোগিতায় গুরুতর প্রভাব ফেলবে।
তিনি আরও সতর্ক করেন, এই শুল্ক সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্যই ক্ষতিকর হতে পারে। লিন জিয়ান দাবি করেন, চীন প্রথম দেশ হিসেবে ফেন্টানিল জাতীয় পদার্থগুলোর ওপর সরকারিভাবে নিয়ন্ত্রণ আরোপ করেছে।
এছাড়া, ট্রাম্প আরও জানান, আগামী ৪ মার্চ থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। এই ঘোষণা, ২৭ ফেব্রুয়ারি-এ দেয়া হয়। তবে, এক মাস আগে ট্রাম্প মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপ স্থগিত করেছিলেন। তখন, ওই দুই দেশ সীমান্ত নিরাপত্তা তহবিল বাড়াতে এবং মাদক পাচার মোকাবিলা নিয়ে আলোচনায় সম্মত হয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্ক পদক্ষেপ বাণিজ্য সম্পর্ককে আরও সংকটপূর্ণ করে তুলতে পারে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |