রাজনীতি ডেস্ক:
বাংলাদেশের ইতিহাসে গুম ও লুটপাটের মূলসূত্র স্থাপন করেছে আওয়ামী লীগ — এমনই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “আওয়ামী লীগের এমন কেউ নেই যে বড় ধরনের লুটপাট করেনি।”
সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। একইসঙ্গে তিনি সাংবাদিকদের ভূমিকা, কপিরাইট আইন, শেয়ারবাজার দুর্নীতি ও ন্যূনতম বেতনসহ একাধিক বিষয়ে কথা বলেন।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে শফিকুল আলম বলেন,
“এই নিষিদ্ধকরণ কোনো একক সিদ্ধান্ত নয়; এটি সবার সঙ্গে পরামর্শ করেই হয়েছে। কারণ, তারা মানবাধিকার লঙ্ঘন ও জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো অপরাধে জড়িত।”
তিনি আরও বলেন, গুম-খুন-নিপীড়নের রাজনীতি যারা শুরু করেছে, তাদের মুখে মানবাধিকার নিয়ে কথা বলা নির্লজ্জতার শামিল।
সাংবাদিক ইউনিয়নগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শফিকুল আলম বলেন,
“গত ১৫ বছর ধরে তারা পূর্বাচলের প্লট নিয়ে ব্যস্ত। কিন্তু সাংবাদিকদের অধিকার, ন্যূনতম বেতন, কপিরাইট আইন এসব নিয়ে তারা কখনোই কার্যকরভাবে আওয়াজ তুলছে না।”
তিনি প্রস্তাব করেন,
“সাংবাদিকদের ন্যূনতম বেতন হওয়া উচিত ৩০ হাজার টাকা। যারা এটি দিতে পারবে না, তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত।”
শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির প্রসঙ্গ টেনে প্রেস সচিব বলেন,
“গত ১৫ বছরে যে ভয়াবহ ডাকাতি হয়েছে, তার কোনো বিচার হয়নি। যেন এখন শেয়ার বাজার ডাকাতদের আখড়ায় পরিণত না হয়।”
তিনি বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন,
“শেয়ারবাজারে যারা বিনিয়োগ করছেন, তারা যেন ঠকেন না—এটা নিশ্চিত করতে হবে। না হলে অর্থনীতি আরও সংকটে পড়বে।”
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |